তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় তার গৃহপালিত পশুটিকে খেতের মধ্যে ঘাষ খাওয়াচ্ছিল।

এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় সেনা বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে গুলির শব্দ শুনে সে দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। বিএসএফের গুলিতে তার পেট ঝাঁজরা হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মৃত্যুর কুলে ঢলে পড়ে। স্থানীয় বাসিন্দা শাহাজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে অনেক জায়গা দৌড়ে এসে মাটিতে পড়ে যায়, পড়ে আমরা তাকে পানি খাওয়াই তখনও সে জীবিত ছিলো।

পরে গাড়িতে করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু ঘটে। শাহাজান আরোও বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকার একটি কোম্পানিতে চাকুরিরত ছিলেন। ১৫ থেকে ২০ দিন আগে সে বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষি কাজে সহযোগিতা করেছিল। কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে এসে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ভারতীয় সৈন্য বিএসএফের গুলিতে নিহত হয়েছে। তিনি আরও বলেন শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version