নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুরে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্মশান ঘাটে মৃতদেহ রাখার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার এ উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

গতকয়েকদিন আগে স্থানীয় সনাতনধম্মালম্বীদের সাথে মন্দিরপ্রাঙ্গণে মতবিনিময়কালে একজন ভদ্র মহিলা বিষয়টি নিয়ে কায়সার কামাল কে জানান। ওই এলাকায় বর্ষাকালে শ্মশান ঘাটে মৃতদেহ রাখার কোন ঘর না থাকায়, পরিবারের সদস্যদের কঠিন পরিস্থিতির মুখোমুখি পরতে হয়। বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসতেই তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের ঘোষণা দেন।

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এটি জাতি-ধর্ম নির্বিশেষে মানবিক মূল্যবোধকে এগিয়ে নেয়ার একটি দৃষ্টান্ত।

স্থানীয় সনাতন ধর্ম্মালম্বীরা জানান, ঘরটি নির্মাণ হলে শ্মশান ঘাটে বহুদিনের সমস্যা সমাধান হবে এবং শবদাহের প্রক্রিয়ায় তারা আর কোন সংকটে পরবেন না।

মানবিক সহায়তা ও জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা যায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করাই আমার অঙ্গীকার। সকলের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version