নিজস্ব প্রতিবেদক: মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে, মানবজীবন সুন্দর করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপি এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মাঠে সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাদের উপস্থিতিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ্ এর সঞ্চালনায় ‘‘যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম’’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ড. মো. আবু ইউসুফ খান।

বিশেষ আলোচক ছিলেন, ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, ইসলামী শিক্ষাবিদ মুফতি তাহের কাসেমী, লেখক ও গবেষক ড. এ এইচ এম মুস্তাইন বিল্লাহ্, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ.কে.এম জয়নুল আবেদীন সহ স্থানীয় আলেম উলামা ও গন্যমান্য ব্যাক্তিগণ আলোচনা করেন।

মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) কে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সম্মানের ধর্ম ইসলাম নিয়ে, তিনি এই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। তার দোয়ার বরকতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি। আল কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোনো পথ নেই। বিশ্ব মানবতার কল্যাণ চাইলে ইসলামী আদর্শ ও শাসন ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। সবাইকে বিশ্বনবীর জীবন আদর্শের আলোকে জীবন সাজাতে আহবান জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version