বৃহস্পতিবার, অক্টোবর ২২

নিজস্ব প্রতিবেদক: ‘‘মাদক কে- না বলুন’’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে নেত্রকোনার দুর্গাপুরে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঝানজাইল বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়।

মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব হিমেল সরকার এর সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে রাখেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই যদি রুখে দাঁড়ানো না যায়, তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে অত্র এলাকার ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল মিলে মাদক ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দিতে হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঝাঞ্জাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version