তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, ফুটপাত দখল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৮শে অক্টোবর) দিনব্যাপী শহরের শমশেরনগর রোড, চাঁদনীঘাট বাজার ও কুসুমবাগ পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট আরিফ (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মৌলভীবাজার পৌরসভা নির্বাহী অফিসার মো. নুরে আলম সিদ্দিকী, মৌলভীবাজার সেনাবাহিনীর টহল দল এবং মৌলভীবাজার পুলিশ লাইনের এসআই মো. কলিম। অভিযানে শহরের ব্যস্ত এলাকাগুলোতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এসময় মেয়াদ বিহীন পণ্য বিক্রির দায়ে ‘বেঙ্গল ফুড’কে ৫ হাজার টাকা, মূল্যে তালিকা প্রদর্শন না করা ও অনিয়মের দায়ে ‘মুজাহিদ স্টোর’কে ৫ হাজার টাকা এবং দোকানের পণ্য ফুটপাতে রাখার অভিযোগে‘নয়ন ক্রোকারিজকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

মোট তিনটি প্রতিষ্ঠানে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এ ছাড়া শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১২টি দোকান উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বলেন,“জনস্বার্থে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version