নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের রুবেল মানখিনকে (২৮) ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ওই এলাকার মাদক সম্রাট সুলাইমান এ ছুড়িকাঘাত করেছে বলে জানান স্থানীয়রা। রুবেল ওই এলাকার রাখাল চিচাম এর ছেলে।

রুবেল মানখিন সাংবাদিকদের জানায়, গত রবিবার (২৬ অক্টোবর) সুলাইমান সীমান্তের ওপার থেকে আনা পাঁচশো বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের সময় ফান্দা এলাকা থেকে বিজিবি ২৬৯ বোতল ফেনসিডিল আটক করে। প্রায় প্রতি রাতেই বিভিন্ন লোক দিয়ে, রাতের আঁধারে সুলাইমান মাদকের চালান পাঠায় দেশের বিভিন্ন এলাকায়। সে মনে করেছে আমি বিজিবি’র কাছে এই তথ্য দিয়েছি। যে কারনে আজকে দুপুরে ধারালো চাকু দিয়ে আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

ওই এলাকার বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, সারাদেশে যেখানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এতে মাদক সম্রাট সুলেমান কিভাবে মাদকের এতো বড় বড় চালান দেয়। ফান্দা এলাকার যুব সমাজকে নষ্ট করার জন্য এই সুলেমানই দায়ী। তার ভয়ে কেউ কথা বলতে পারে না। যে কারনে আজকে রুবেল মানখিনকে আঘাত করা হয়েছে। আমি সুলেমানকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান তিনি।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান অজয় সাংমা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের উপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এলাকার চিহ্নিত মাদক সম্রাট সুলেমানের ভয়ে আমাদের পাহাড়ী আদিবাসীরা কিছু বলতে সাহস পায় না। তার মাদক বিজিব’র হাতে ধরা খেলেই আমাদের নিরিহ আদিবাসীদের নির্যাতন চালায়। আমি এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সুষ্ঠু বিচার চান এবং এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version