গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় যুবদল সব সময় মাঠে থাকবে। আলোচনা সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version