Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কলমাকান্দা সীমান্ত থেকে মালিকবিহীন ৬৯ বোতল বিদেশী মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা হতে মালিকবিহীন ৬৯ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের মধ্যে রয়েছে এমসি ডুয়েলস ব্র্যন্ডের ভারতীয় মদ।

জব্দকৃত এসব ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান।

এরআগে একই দিন বিকেল ৪টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচগাঁও বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একট বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। 

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮৫/৫-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গাঁচগাঁও এলাকা থেকে ভারতীয় মদের বোতলগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Exit mobile version