মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট আখাউড়া সেকশনের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা-বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিড়ে গিয়ে দ্বিখন্ডিত হয়ে যায়। বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা কবলিত হয় ট্রেনটি।

এতে কোন হতাহত না হলে ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুলাউড়া জংশন স্টেশনের রুমান আহমদ জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে তিনটার দিকে কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থল ছিড়ে যায়।

ট্রেনের যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। কুলাউড়া জংশন স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করলে পরে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আনুমানিক ২ থেকে ৩ ঘণ্টা সময় বা বেশি ও লাগতে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version