Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বিজিবি কর্তৃক নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক নেত্রকোনা সীমান্ত এলাকা থেকে ১৬ বোতল বিদেশী মদ জব্দ করেছে ৩১ বিজিবি। জব্দকৃত ‘ব্লেন্ডারস প্রাইড’ ব্র্যান্ডের ভারতী মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগে গত সোমবার দিনগত রাত ১২টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে সন্ন্যাসীপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন এসব মদের বোতলগুলো জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।

৩১ বিজিবির অধিনায়ক আরও জানান, নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচগাঁও বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮১/৫-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া নামক এলাকা থেকে ‘ব্লেন্ডারস প্রাইড’ ব্র্যান্ডের ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করে আভিযানিক দলটি।

Exit mobile version