নিজস্ব প্রতিবেদক: “মাদক, জুয়া ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ি-সুস্থ প্রজন্ম চাই”- এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর আয়োজনে এ পথসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো. গোলাম মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. নাজমুল হক এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান।

পথসভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এসব সামাজিক অপরাধ দমন করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সমাজের প্রতিটি পরিবার থেকে যদি নৈতিকতা ও সদাচারের চর্চা শুরু হয়, তবে অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।

সভাপতিত্ব করেন সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদাচার সামাজিক সংঘ (সসাস) একটি নিবন্ধিত সামাজিক সংগঠন। যার নিবন্ধন নাম্বার নেত্র–০৭০১) এবং দীর্ঘদিন ধরে কেন্দুয়া এলাকায় সামাজিক উন্নয়ন ও নৈতিকতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version