নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী (১৮) দুর্গাপুরে অবস্থিত একটি গুচ্ছগ্রামের বাসিন্দা ও উপজেলায় ডন বস্কো কলেজের শিক্ষার্থী। আর অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) উপজেলার বাঐপাড়া গামের বাসিন্দা।

সোমবার (১৩ অক্টোবর) সকালের দিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভুক্তভোগীকে প্রেরণ করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। এরআগে গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর অভিযোগ থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

জানা যায়, ভুক্তভোগীর বাবা একজন কবিরাজ এবং দীর্ঘদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থ। অভিযুক্ত মোহাম্মদ আলী প্রতিবেশি হওয়ায় পূর্ব হতে বিভিন্ন সময় কবিরাজি চিকিৎসা নিতে ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া করতেন। বিগত আট-নয় বছর যাবত ভুক্তভোগীকে বিরক্ত করতো ও কু-প্রস্তাব দিতো এবং প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দিতো অভিযুক্ত ব্যক্তি।

গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) আনুমানিক রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে ভুক্তভোগী ঘর বের হয়ে বাথরুমে যাচ্ছিলেন। এ সময় অভিযু্ক্ত ব্যক্তি পূর্ব থেকে উৎপেতে থাকা অবস্থায় ভুক্তভোগীকে জাবরাইয়া ধরেন এবং একহাত দিয়ে মুখ চেপে ধরেন। একপর্যায়ে ভুক্তভোগীকে জোরপূর্বক টানা হেঁচড়া করে ভুক্তভোগীর বাড়ির পূর্ব-উত্তর পাশে ঝর্ণার লেবু ও মাল্টা বাগানে নিয়ে যান। সেখানে পড়নের পায়জামা খুলে ভু্ক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন মোহাম্মদ আলী।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version