শনিবার, সেপ্টেম্বর ১৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, মনোনয়নের ব্যাপারে বিএনপি থেকে কাউকে কোথাও গ্রীন সিঙ্গনাল দেওয়া হয় নাই। এটা বিভ্রান্তকার ও আত্মতৃপ্তি শব্দ মাত্র। বিএনপি একটি বড় দল। প্রক্রিয়ার মধ্যে মনোয়ন দেওয়া ও নির্ধারণ করে থাকে বিএনপি। এটা গোপনীয় বিষয় নয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বিএনপি’র মুখপাত্র জনাব রিজভী আহমেদ এ বিষয়ে প্রেস ব্রিফিং মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চল্লিশা বাজার এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা লিফলেট বিতরনকালে সাংবাদিকদের প্রশ্নের আলোকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি আমাদের আগামীর বাংলাদেশের রূপরেখা। এ রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর বাংলাদেশ হবে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র। তারেক রহমানের ৩১ দফার দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করবে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপি’র এই নেতার লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version