নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আব্দুল বাছির রনি (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) ভোরে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ আব্দুল বাছির রনির গ্রামের বাড়ি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে। তাঁর বাবার নাম শহিদ মিয়া। তিনি দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এবং ইতোমধ্যে পবিত্র কোরআনের ২৯ পারা মুখস্থ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের জন্য ঘুম থেকে উঠে ওজু করতে যান রনি। পরে পাইপের বাতি জ্বালানোর জন্য সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version