নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদের মধ্যে রয়েছে ৩৭ বোতল এমসি ডোয়েলস ও দুই বোতল র‌্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের বিদেশী মদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বুধবার রাত ৯টার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ মাদক বিরোধী অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৮/৪-এস হতে আনুমানিক আড়াশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে আতাপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বিজিবি’র টহল দলটি।

মালিকবিহীন জব্দকৃত বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ব্র্যান্ডের মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version