Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

গাইবান্ধায় গ্যাস সিলিন্ডার ভিতর ১০ কেজি গাঁজা”যুবক আটক!

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামক এলাকায় প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর করে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),গাইবান্ধা।

সোমবার (৬ অক্টোবর) ডিএনসির একটি টিম এই অভিযান পরিচালনা করে মাদক কারবারি যুবক মো.শাহিন আলম (২০)কে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে। জানাযায়,শাহিন আলম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলীর ছেলে।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আর.বি. ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালানো হলে বাসের লকারে বেক্সিমকো কোম্পানির প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় ভরা গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসি গাইবান্ধার এসআই মো.জুয়েল ইসলাম বাদী হয়ে আটক শাহিন আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান।

Exit mobile version