নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন-  নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)। তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল সীমান্ত এলাকায় টহলকালে ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালায়।

এ সময় গাড়ি থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে আটক করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাদের কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সচেতন মহল বলছে, শুধু মাদক উদ্ধার নয়, মাদকসহ জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা জরুরি। বিজিবির এ পদক্ষেপ প্রশংসনীয় হলেও এর ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version