নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আওয়াল হোসেন উপজেলার জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।

নিহত কৃষক আওয়াল হোসেনের শ্যালিকা চায়না আক্তার বলেন, বিকালে গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন তারঁ লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version