নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা ও প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখা। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের উপর হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানো একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে সাংবাদিক মহিউদ্দিনের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারেরও জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম ঢাকার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ব্রেকিং নিউজ
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান হুমায়ুন কবির
- আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


