শুক্রবার, অক্টোবর ১৬

সাঘাটা: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলামকে মনোনীত করেছে দলটি। তিনি দলটির ইসলামী আইনজীবী পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি, (এলএল.এম) ডিগ্রিধারী।

দলীয় সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের অনুমোদনক্রমে জনমত জরিপ ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে তাকে এই আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, জন জরিপ ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে প্রার্থী করা হয়েছে। আমি আল্লাহর ওপর ভরসা করে এবং দলীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব কার্যক্রমে অংশগ্রহণ করবো।

তিনি আরও বলেন, বর্তমানে এ আসনে বিএনপি ও জামায়াতের পাশাপাশি আমাদের দলের অবস্থান। প্রতিদিন আমাদের জনপ্রিয়তা বাড়ছে। জনগণের সাড়া এবং সহযোগিতা পেলে নির্বাচনে উল্লেখযোগ্য ফল অর্জন সম্ভব বলে আমি বিশ্বাস করি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version