শুক্রবার, অক্টোবর ২৩

গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় ২০ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় ক্রসিং সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে ঢাকামুখী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান- শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনটি কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশন পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ওই যুবক সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে আশপাশে থাকা লোকজন তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান- আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version