নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন জীবনের স্বপ্ন পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত (১২)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া হুইল চেয়ারে বসে যেন নতুন করে চলার পথ খুঁজে পেল সে।

শিশু রিফাত কেন্দুয়া পৌরশহরের বাচ্চু মিয়ার ছেলে। জন্মের পর থেকেই সে কথা বলতে ও হাঁটা চলা করতে পারে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম।

এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে রিফাতকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন।

ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম বলেন, তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন। রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।

হুইল চেয়ার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত রিফাত ও তার পরিবার। রিফাতের বাবা বাচ্চু মিয়া বলেন, এই সহায়তা আমাদের সন্তানের জীবনে নতুন সম্ভাবনা ও চলার শক্তি যোগ করবে। এতদিন রিফাতের চলাফেরায় যে কষ্ট ছিল, এই হুইল চেয়ার তা অনেকটা লাঘব করবে। আমরা এই সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version