দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

র‌্যাব-১৩ এর  অভিযানে দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকা হতে  অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে তবে অভিযুক্ত পলাতক।

  র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, র‌্যাবের চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর (বুধবার) ভোর ৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩ দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার সদর উপজেলাধীন ৯নং আস্কারপুর  ইউপির ৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ জনৈক মাহবুবর রহমান (৩৭)  পিতা মৃত জাবেদ আলী এর বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকলে পলাতক আসামী মাহাবুবর রহমান এর বসত ঘর তল্লাশী করে একটি আলমারির নিচের অংশের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

  পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ বিধিমোতাবেক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version