নিজস্ব প্রতিবেদক: রিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা মাঠ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক। পরে সুসং সরকারী মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

এ সময় কবি, সাহিত্যিক, শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রায়হানুল হক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং বলেন এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। এই ধরনের কর্মসূচি দুর্গাপুরের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করবে। সাংবাদিক সমিতির এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার জানান, পরিবেশের প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ সমাজ গঠনে উৎসাহিত করা এই কর্মসূচির মূল লক্ষ্য। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version