ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

বুধাবার (১৭ সেপ্টেম্বরনির্বাচন কমিশনের (ইসিসচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেনযাদের এনআইডি লক করা আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ এনআইডি লক করা থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না।

এর আগেগত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন– রেহানা সিদ্দিকশেখ হাসিনাসজীব আহমেদ ওয়াজেদসায়মা ওয়াজেদশাহিন সিদ্দিকবুশরা সিদ্দিকটিউলিপ রিজওয়ানা সিদ্দিকআজমিনা সিদ্দিকরাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব বলেনসংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেনতারা অনলাইনে নিবন্ধন করবেন। এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।

শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেনউনার তো এনআইডি লক করা আছে। যাদের এনআইডি লক করা আছে তারা ভোট দিতে পারবেন না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version