শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন পারভেজ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, জেলা দুর্গাপূজা উদযাপন সমন্বয় পরিষদের আহবায়ক বরুণ চন্দ্র রায়, সদস্য সচিব সুব্রত দেসহ জেলা-উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এবার রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫টি এবং ১০ উপজেলার ৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version