জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের কাছে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজারে। অভিযোগের ভিত্তিতে গতকাল (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। প্রত্যক্ষদর্শী ও ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত মূল্য পরিশোধ করলেও প্রতি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছিল। অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গেলে চাল কম দেওয়ার প্রমাণও মেলে।

এ বিষয়ে ডিলার ফরহাদ হোসেন বলেন, “গুদাম থেকে চাল কম দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই আমরা দিচ্ছি।” তবে জলঢাকা উপজেলার মীরগঞ্জ পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “আমাদের পক্ষ থেকে কোনোভাবে চাল কম দেওয়া হয়নি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ডিলার ফরহাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা সবার জন্য সতর্কবার্তা। এ সময় জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version