কে. এম. সাখাওয়াত হোসেন: বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৪। উদ্ধারকৃত ১৬ কেজি আটশো গ্রাম গাঁজার অবৈধ বাজার মূল্য পাঁচ লক্ষ চার হাজার টাকা।

র‍্যাবের অভিযান টের পেয়ে অভিযুক্ত মো. ফারুক (৪২) পালিয়ে যান। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌনে ৩টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, র‍্যাবের মিডিয়া অফিসার।

এরআগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন মমিননগর গ্রামস্থ খালপাড় এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, র‌্যাব-১৪ (সিপিসি-৩) টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় নৌকাযোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি মমিননগর গ্রামস্থ খালপাড় এলাকায় পৌছালে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থলে মাদকদ্রব্য গাঁজা ফেলে পালিয়ে যায়।

র‍্যাব আরো জানায়, জব্দকৃত এসব মাদক পালিয়ে যাওয়া মো. ফারুকের নাম উল্লেখ করেন স্থানীয়রা। পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version