নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের লাশ গাছে ঝুলন্ত থাকলেও পা দুটি হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিলো। পুলিশ ও স্থানীয়দের ধারণা- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরান্তর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন। রুবেল মিয়ার ১০ বছর বয়সী একটি ছেলে ও পাঁট বছর বয়সী এক মেয়ে রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে উপজেলার বরান্তর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করেন রুবেল। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে একটি গাছে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার শাশুড়ি হুসনা আক্তার। বিষয়টি তিনি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানান। রুবেলের লাশ গলায় দড়ি লাগানো অবস্থায় গাছে ঝুলানো ছিল, আর পা দুটি মাটিতে লাগানো ভাজ করা ছিলো। এতে স্থানীয়রা এটিকে হত্যা বলে ধারণা করছেন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আমিনুল ইসলাম বলেন, পাবনায় রুবেলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তারা রওনা হয়েছেন। এদিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

ওসি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version