নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বীর মাইজহাটি গ্রামে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি ও বেড়িবাঁধ কেটে অবৈধ খাল খননের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বীর মাইজহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. আব্দুল হালিম খোকন, মো. মোস্তাফিজুর রহমান এবং আলহাজ্ব মো. আব্দুল সালাম (অবসরপ্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার)।

বক্তারা অবৈধভাবে খাল খনন ও বেড়িবাঁধ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানান। তারা বলেন, গত ২০ আগস্ট জোরপূর্বক ফসলি জমি ও বেড়িবাঁধ কেটে খাল খনন করা হয়। এখনই সেই অংশ ভরাট করে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।

বক্তারা আরও অভিযোগ করেন, গড়াডোবা ইউনিয়নের কয়েকটি গ্রামের কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত।

এ সময় উপস্থিত ছিলেন মো. মুসলেম উদ্দিন, মো. নজরুল ইসলাম, হলুদ মিয়া, হাশিম উদ্দিন, মো. ইলিয়াস রহমানসহ স্থানীয় এলাকাবাসী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version