দ্যা মেইল বিডি / খবর সবসময়

শিবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির ব্যাপক গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ গণসংযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়ার পক্ষে নেতৃত্ব দেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম।

এ সময় সাবেক ছাত্রনেতা মো. হাফিজুর রহমান সুমন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, জটু বিশ্বাস, আজম, যুবনেতা রুবেলসহ স্থানীয় ও পৌর বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন। গণসংযোগ শেষে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন—দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা বাংলাদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সঠিক দিকনির্দেশনা।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। শিবগঞ্জের জনগণও এ আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। তিনি আরও বলেন-গণতন্ত্র পুনরুদ্ধারের এ সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে, জনগণের পাশে আছে এবং সর্বদা থাকবে। এ সময় তিনি সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Exit mobile version