পবিপ্রবি প্রতিনিধি:

জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট (বুধবার)  রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল লতিফ।

সভায় কেন্দ্রীয় জিয়া পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন— সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ, যুগ্ম মহাসচিব কৃষিবিদ জনাব মোনোয়ারুল ইসলাম এনাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও জিয়া পরিষদের সহ-সভাপতি মো. খলিলুর রহমান এবং মো. নজরুল ইসলাম। পবিপ্রবি জিয়া পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুর রহমান নোমান।

এছাড়া উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম। সভায় পবিপ্রবি জিয়া পরিষদের নেতৃবৃন্দ তাদের সার্বিক কর্মকাণ্ড কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফ পবিপ্রবি জিয়া পরিষদের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে পবিপ্রবিতে মতবিনিময় সভা আয়োজনের নির্দেশনা দেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদীদের পুনরুত্থান রোধ ও তাদের দোসরদের শাস্তি নিশ্চিত করতে নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সভা শেষে পবিপ্রবি জিয়া পরিষদের নেতারা প্রফেসর ড. আবদুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version