শুক্রবার, অক্টোবর ২৩

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. বশির মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার সুখারী ইউনিয়নের দেওশ্রী গ্রামে নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নূরুল আমিন তালুকদারের কবর জিয়ারত করেন।

পরে নূরুল আমিন তালুকদারের প্রতিষ্ঠিত দেওশ্রী মাদ্রাসা এবং এতিমখানায় যান এবং মাদ্রাসার খোঁজ খবর নেন। এর আগে তিনি বেলা ৩ টায় তেলিগাতী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসুচী পালন করেন ।

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন , উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার, ৪নং বানিয়াজান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান তালুকদার প্রমুখ

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version