ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে দুই বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যুবদল নেতা ও বিএনপির স্থানীয় নেতাসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে দক্ষিণ আইচা থানায় মামলাটি করেন আহত বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম খন্দকারের ভাই মো. ইউছুফ।

এর আগে রোববার চর দখল নিয়ে বিরোধের জেরে স্থানীয়রা অধ্যাপক রেজাউল করিম ও চর মানিকা ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের ওপর হামলা চালায়। বিএনপি নেতা সাইফুল অভিযোগ করে বলেন, রেজাউল করিম খন্দকার দীর্ঘদিন ধরেই স্থানীয়দের জমি দখল করে আসছেন।

নতুন করে চর দখল করতে গিয়ে তিনি হামলার শিকার হন। অথচ মামলা করা হয়েছে উল্টোভাবে যুবদল ও বিএনপি নেতাদের বিরুদ্ধে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান দাবি করেন, রেজাউল করিম যে জমিগুলো বন্দোবস্ত নিয়েছিলেন, সেগুলো আদালতের রায়ে বাতিল হয়েছে। চরের জমি নিয়ে এ বিরোধের কেন্দ্রবিন্দুতেই এই সংঘর্ষ।

আসামিদের একজন আবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম জানান, রোববার সকালে রেজাউল করিমের নেতৃত্বে অর্ধশতাধিক লোক দা, লাঠি, ছেনি ও রড নিয়ে দুটি স্পিডবোট ও একটি ট্রলারে করে চরে প্রবেশ করে। তারা শ্রমিকদের তাড়িয়ে দিয়ে তার ঘরে ঢুকে হামলা চালায়।

এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করা হয় এবং প্রতিবাদ করলে তাকে বেদম মারধর করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘটনার প্রতিশোধ নিতে পরে আবুল হোসেন ফিরে এসে রেজাউল করিম ও আবু তাহেরকে ধাওয়া করে কোপান। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version