নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্বখ্যাত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নাজিরপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে নাজিরপুর এপি’র দীর্ঘ ২০ বছরের উন্নয়ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

এ সময় বক্তব্য রাখেন, সিসিএ দোলন যোসেফ গোমেজ, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, নিশি কান্তি জামিল, রতন আকঞ্জি প্রমুখ।

এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা, সাংবাদিক, সিভিও, গ্রাম উন্নয়ন কমিটি, চাইল্ড ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, ইউপিজি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিশু সুরক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই কাজ এলাকায় টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা ওয়ার্ল্ড ভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version