নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৩০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালের দিকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নাজির হোসেন (৩৯) উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোপা বাঘবেড় (কদমতলা) গ্রামের এলোম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কদমতলা এলাকায় কৌশলে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে, প্রায় তিন মাস ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version