শুক্রবার, অক্টোবর ২৩

নিজস্ব প্রতিবেদক: গত ৭ আগস্ট গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধনে অংশগ্রহণ সাংবাদিকবৃন্দের।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কাসেম আকন্দ, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরা আকতার নেলি, কেন্দুয়া জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম ও সাধারণ সম্পাদক কাউসার তালুকদার।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক হারেছ উদ্দিন ফকির, রফিকুল ইসলাম, সাংবাদিক রাখাল বিশ্বাস, আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার নূরুল হক, ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুছ লালচান, মুক্তিযোদ্ধা সন্তান শুভ্র প্রমুখ।

কর্মসূচিতে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি না ঘটে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version