টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে শিক্ষা অফিস। নাগরপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর জন্য পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। এছাড়াও  উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. কামরুল হাসান সহ টাঙ্গাইল জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ বলেন, ২০২২-২০২৩  সালে  এসএসসি ও এইচএসসি এবং সমমান পরিক্ষায়  সফল ভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের  মধ্য হতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রকল্প ব্যবস্থাপনায় শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত শিক্ষার্থীদেরকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষার্থীদের  মধ্যে এসএসসি-সমমান পরিক্ষায় উত্তীর্ণদের ১০ হাজার ও এইচএসসি-সমমান উত্তীর্ণদের ২০ হাজার টাকা (পুরস্কারের অর্থ) ইতোপূর্বে ব্যংক হিসেব পদ্ধতিতে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে দেশ ও জাতির যোগ্য ভবিষ্যৎ কর্ণধার হিসাবে গড়ে উঠার আহ্বান জানান।  পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version