স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (২০ শে জুলাই) শহরের পৌর উদ্যান ও উপশহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহীদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহীদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।” অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের টি এস আইয়ূব, জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ। জেলা বিএনপির তথ্য অনুযায়ী, যশোর পৌর উদ্যানে সদর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ৪৬ জন এবং উপশহর পার্কে মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া ও অভয়নগরের ২২ জন শহীদের নামে বৃক্ষ রোপণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version