জবি প্রতিনিধি:

স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “আমার চোখে জুলাই বিপ্লব” আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলায় প্রথম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় জয়ী হয়ে দলটি অর্জন করেছে ১০ লাখ টাকার পুরস্কার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন মাঈন আল মুবাশ্বির, মো. মেহেদী হাসান ও সাদিয়া আফরোজ মীম।

তাদের উপস্থাপিত আইডিয়ার শিরোনাম ছিলো “জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব-২০২৫”। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রাপ্ত ১০ লাখ টাকা পুরোপুরি উৎসর্গ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে। এই অর্থ দিয়ে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী দল। ডিবেটিং সোসাইটির এমন অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version