গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী, জানা যায়,উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন। এ অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫হাজার ৫শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান,তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version