তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে চা বিক্রি ও মজুদ রাখার অভিযোগে “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটির গোদাম থেকে প্রায় ৮ লাখ ২২ হাজার টাকা সমমান মূল্যের ৪০ বস্তা চা জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ই জুলাই) দুপুরে বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ চিনু ভূষণ দাশের মালিকানাধীন “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চা বোর্ডের অনুমোদন ছাড়াই পলিপ্যাকে বিভিন্ন ব্র্যান্ডের চা প্যাকেট করে বাজারজাত করছিল। এছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই এই কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি চা জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই দিনে শহরের স্টেশন রোড, সোনার বাংলা রোডসহ আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অবৈধ চা বিপণন ও মানহীন চা বাজারজাত বন্ধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল্ বোরহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। চা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়ের গুণগত মান অক্ষুন্ন রাখতে এবং অনুমোদনবিহীন বিপণন ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version