নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দুয়া থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ফলপ্রার্থীদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ৬টায় কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সফরের যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানা ছাত্রশিবির সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি কিরণ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিলন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শুধু পড়ালেখা নয়, পাশাপাশি প্রয়োজন বিভিন্ন দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলা। দেশ গঠনে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। কেবল পাঠ্যপুস্তকের বিদ্যা অর্জন করলেই চলবে না। বরং একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীবনযাত্রা এবং দুর্যোগ মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পেয়েছে। যা পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনে সহায়ক হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের আদর্শিক, দেশপ্রেমিক ও সেবামূলক চরিত্র গঠনের লক্ষ্যও এ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল।

সফরে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই সফর শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version