নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লিমন মিয়া (২০) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আত্রাখালী এলাকার নিজে থেকে মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

জানা যায়, উপজেলার আত্রাখালী এলাকার মৃত হানিফ কামালের ছেলে লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। আজ (বুধবার) বিকেলেও সে তার নিজ বাড়িতে মাদক (ট্যাপেনটাডোল ট্যাবলেট) সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, ওই যুবককে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে। তিনি দোষ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সকলের উদ্দ্যেশ্যে ইউ্এনও বলেন, মাদক কেবল একটি পরিবার না পুরো সমাজের জন্য ক্ষতিকর। মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version