ঝালকাঠির নলছিটিতে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১ টার দিকে ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম হাওলাদার ( ৬০) । তিনি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমর এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদের ছেলে । বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যবসায়ীর ছেলে সাব্বির হাওলাদার বলেন, আমরা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) ডিলার। গতকাল টিসিবির পন্য বিক্রি করে বাড়িতে যাচ্ছিলাম । আমার বাবা সাইকেল চালিয়ে সামনে ছিলেন আমি একটু পিছনে হেটে যাচ্ছিলাম । হঠাৎ পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত তাঁকে মরিচের গুঁড়ো ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করে। পরে এক পর্যায়ে তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে আমার উপর হামলা চালানোর চেষ্টা করলে আমি দৌড়ে পালিয়ে যাই।পরে এলাকাবাসী এসে বাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওই এলাকার বাসিন্দা নাজমুল হাসান টিটু বলেন, এ ঘটনায় আমরা এলাকায় সবাই আতংকে রয়েছি।অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আমরা আন্দোলন করতে বাধ্য হবো।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন ,পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version