জলঢাকা প্রতিনিধি:

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি -নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় নীলফামারীর জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে পৌর ভূমি অফিস কার্যালয় মাঠ সংলগ্ন স্থানে ভূমি মেলা উদ্বোধন এবং এ উপলক্ষে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন,কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রিয়াদ ইসলাম সহ সাংবাদিক, রাজনৈতিক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেষে ভিডিও প্রজেক্টের মাধ্যমে ভূমি সেবা, নামজারি, মিউটেশন, জমি ক্রয় বিক্রয়, দান ও হেবা দলিলসহ জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। এ ভূমি মেলা আগামী ২৭ মে পর্যন্ত ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version