গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলায় একটি ধানখেত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে বলে জানানো হয়। এর আগে সোমবার (১৯ মে) সন্ধ্যার সময় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালিয়াগাড়ী বিলের ধানখেত থেকে নবজাতকের মরদেটি উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামিউল ইসলাম বলেন, মৃত শিশুটি কার পাপের ফসল এ নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন ও ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি সবার পরিবারের খোঁজখবর নিলেই পরিচয় কিংবা অপরাধী বের হবে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version