রবিবার, সেপ্টেম্বর ২০

রিয়াদ ইসলাম জলঢাকা নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার অফিস কার্যালয় উদ্বোধন করলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (উত্তর অঞ্চল) মোঃ আবু সাঈদ লিওন। মঙ্গলবার (২০ মে) বিকেলে জলঢাকা সরকারি কলেজ মোড় (ডোমার ডিমলা) রোডে এ অফিস উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজু, মোঃ মোহাইমুনুল রহমান সানা, আব্দুর রাজ্জাক, প্রিন্স মাহমুদ, শরিফুজ্জামান শরিফ, বকুল হোসাইন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যূগ্ন আহবায়ক নেওয়াজ নিশান, যূগ্ন সদস্য সচিব আহসান হাবিব রক্সি, সাজ্জাদ হোসেন সাব্বির এবং মূখ্য সংগঠক সাবাব তানজিম সহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী প্রমূখ।

অফিস উদ্বোধনকালে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (উত্তর অঞ্চল) মোঃ আবু সাঈদ লিওন বলেন, আজ থেকে উপজেলায় এনসিপির আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো। এই যাত্রায় তরুনরা আবারো নতুন করে জেগে উঠবে, মানুষের ন্যায্য অধিকার নিয়ে কাজ করবে।

আমাদের এ অফিসের মাধ্যমে কৃষকজীবী ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য এনসিপি কাজ করবে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের অধিকার আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এ অফিস কৃষক,শ্রমিক,মেহনতি মানুষদের জন্য উন্মুক্ত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version