গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাখালবুরুজ পীরপল বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম (৩৮) রাখালবুরুজ ইউনিয়নের পীরপল গ্রামের খোকা মিয়ার স্ত্রী।

তিনি ওই বাজারে চা বিক্রেতা ছিলেন। স্থানীয়রা জানায়,শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছিল। শাপলা বেগম ও তার স্বামী খোকা মিয়া বাজারে দোকানে চা বিক্রি করছিলেন। হঠাৎ বট গাছের একটি বড় ডাল তার চায়ের দোকানের টিনের চালার ওপর পড়ে। এসময় গাছের ডালের নিচে পড়ে দুইজনই চাপা খান।

স্থানীয়রা উদ্ধার করে দেখতে পান, শাপলা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্বামী খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান। রাখালবুরুজ ইউনিয়নের চেয়ারম্যান মো. হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহম্মেদ বলেন, কালবৈশাখি ঝড়ের কবলে পড়েন চা দোকানি স্বামী- স্ত্রী। গাছের ডাল ভেঙে ঘটনাস্থলেই শাপলা নামে ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন চা দোকানি স্বামী খোকা মিয়া।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version