কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল মিয়া (২৮) চট্রগ্রাম থেকে আটক করা হয়েছে। ধর্ষনের ৭ দিনের মধ্যে র‌্যাব-৯, সিপিসি-২ এবং র‌্যাব-৭, এর যৌথ অভিযানে মামলার মূল আসামী পাভেল মিয়াকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নজিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক কর হয়।  সোমবার (২৮এপ্রিল) র‌্যাবের হাতে গ্রেফতারকৃত পাভেলকে আনতে কমলগঞ্জ থানার একটি বিশেষ টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত (২২ এপ্রিল) অটোচালক রনি ও পাভেল উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার এক গৃহবধুকে রাতে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে দারালো অস্ত্রের ভয় দেখিয়ে গণ ধর্ষণ করে।এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় পাভেল ও রনিকে আসামী করে মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার পুলিশ গত (২৩ এপ্রিল) দুপুরে অপর আসামী অটোচালক রনি মিয়া (৩২) কে আটক করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version